ঢাকা, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে নয়াপল্টনে সমাবেশ করছে বিএনপি

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে নয়াপল্টনে চলছে বিএনপির বিভাগীয় সমাবেশ।


মঙ্গলবার (৩০ নভেম্বর) বেলা ১টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়।


সমাবেশের জন্য কার্যালয়ের সামনে অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে। সমাবেশকে কেন্দ্র করে এদিন সকাল থেকে দলীয় নেতাকর্মীরা ছোট-ছোট মিছিল নিয়ে নয়াপল্টনে আসতে শুরু করেন।


ওলামা দলের আহ্বায়ক শাহ মোহাম্মদ নেসারুল হকের কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশের কার্যক্রম শুরু হয়।


স্বাগত বক্তব্য রাখেন জাসাসের কেন্দ্রীয় সদস্য সচিব জাকির হোসেন রোকন, এছাড়াও ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, ছাত্রদল সভাপতি ফজলুর রহমান খোকন।


ঢাকা উত্তর মহানগর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ads
ads
ads

Our Facebook Page